মনন..10th Feb 2019

নীলের উজানে
-----------------------

আজ আমি উজানে চলেছি,
সে অতল পথ নাকি তোমারই হাত ধরে চেনা!

সাহারার শুকনো বাতাস
সকালের নরম রোদে, তোমার গন্ধ এনে দিল।

পাশ দিয়ে যাওয়া রেলগাড়ি,
তোমারই রং মেখে উজ্বল হতে চায়।

কাল রাতে তারা ভরা আকাশের নিচে দাঁড়ালাম,
অথবা।
ছায়াপথ আমায় ঘুম থেকে ডাকল!

দেখলাম একঝাঁক তারা এসেছে আমার দরজায়।
ওরা বলে গেল এ পথ নাকি আমাদেরই চিরকাল!

আজ তাই আমি আবার উজানে চলেছি,
চেনা আবর্তে, চেনা স্পর্শে। 
অচেনা উত্তেজনায়।

দিনের আলোয় আমি পথ চিনতে পারিনা।
রাতের তারারা কি আমায় পথ দেখিয়ে তোমার কাছে নিয়ে যাবে?

Comments

Popular posts from this blog

মনন...12thJune 2019

মনন...19thApril 2020

যেতে যেতে ১১: কালপুরুষের সন্ধানে:: 26th May 2019